শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল মদ সহ আটক -১

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল মদ সহ আটক -১

শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের সীমান্তবর্তী দুধনই টু ধানশাইল গামী সড়ক থেকে একটি হলুদ রঙের পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় ব্যান্ডের মদসহ আকাশ (৩৬) নামের  এক মাদক কারবারিকে আটক করেছে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির সদস্যরা।

৮ই মার্চ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বর্ডার  গার্ড বাংলাদেশ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার কাংশা  ইউনিয়নের গুরু চরণ দুধনই নামক এলাকার পানবর টু ধানশাইল সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদ সহ আকাশ (৩৬) নামের  এক মাদক কারবারিকে আটক করে। ধৃত আকাশ (৩৬) শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মাদক আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, উদ্ধারকৃত মাদক ও গাড়ির সিজার মূল্য ২৩ লক্ষ ১৭ হাজার ৫ শত টাকা। ভারতীয় ৮ টি ব্যান্ডের ৫৪৫ বোতলমদ উদ্ধার করা হয়।

এঘটনায় বিজিবির নায়েক নাজমুল বাদী হয়ে ঝিনাইগাতি  থানায়  মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।ধৃত আকাশকে ঝিনাইগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *