শ্রীবরদী সংবাদদাতা: সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীবরদী পৌরসভার বিভিন্ন মসজিদে ইফতার সামগ্রী মুড়ির বস্তা ও পৌরবাসীর মাঝে মাহে রমজানের তাৎপর্য ইফতার ও সাহরির সময়সূচী সম্বলিত ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক ও শ্রীবরদী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ফজলুল হক চৌধুরী অকুল।
শ্রীবরদী পৌরসভার অন্তর্গত ৯ টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে তার ব্যক্তিগত তহবিল থেকে মুসল্লিদের ইফতারের জন্য মুড়ির বস্তা ও রমজানের ইফতার সেহেরির সময়সূচির ক্যালেন্ডার বিতরণ করেন।

