শ্রীবরদী সংবাদদাতা : শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মরহুম নুরুজ্জামান বাদলের কবর জিয়ারত ও তার শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন শেরপুর সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
২২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের পোড়াগড় গ্রামের প্রয়াত জামাত নেতা বাদলের নিজ বাড়িতে গিয়ে মরহুমের কবর জিয়ারত ও তার শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। প্রয়াত জামায়াতে ইসলামীর নেতার কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

এসময় প্রয়াত জামায়াতে ইসলামীর নেতার স্ত্রী নাসরিন বেগম, ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ ও একমাত্র সন্তান নাজমুস সাকিবসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন হাফেজ রাশেদুল ইসলাম।

পরে তিনি প্রয়াত নুরুজ্জামান বাদলের হাতে গড়া আইডিয়াল স্কুল পরিদর্শন, শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময়, শ্রীবরদীর বর্ষিয়ান জামায়াতে ইসলামীর নেতা গুরুতর অসুস্থ ডা. আব্দুল মমিনের শারীরিক খোঁজ খবর নিতে তার বাড়িতে যান এবং স্থানীয় জামাত নেতৃবৃন্দ ও শোকাহত কর্মীদের সাথে কুশল বিনিময় করেন ।
এসময় শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, নব নির্বাচিত সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আজহারুল ইসলাম মিস্টার, প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ, একমাত্র সন্তান নাজমুস সাকিব, দৈনিক সংগ্রামের শেরপুর জেলা প্রতিনিধি জাকির হোসেনসহ জেলা, উপজেলা ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
