নিজস্ব প্রতিবেদক: ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় শেরপুরে ১২ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। শনিবার ১১ জুলাই দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১২ জন অসহায় ভিক্ষুকের মাঝে মুদি দোকানের মালামাল, ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
ওইসময় বক্তারা বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যে কাজ করতে ইচ্ছুক সে মোতাবেক তাদের মুদি দোকানের সামগ্রীসহ অন্যান্য মালামাল কিনে দেওয়া হয়েছে। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজীব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
