শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে চালের ডিও বিতরণ

১০ অক্টোবর ২০২৬, ৪:০৯

তারেক মোহাম্মদ আব্দুল্লাহ্ রানা শ্রীবরদী: সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীবরদীতে অনুষ্ঠিত ১৪ টি দুর্গা পূজা মন্ডব কমিটির মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিআরের চালের ডিও বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরিতে আনুষ্ঠানিকভাবে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে চালের ডিও
তুলে দেন শেরপুর ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ এতে সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আমির হোসেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া, থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী সালাহউদ্দিন, উপজেলা পূজা উদযাপন ফন্টের সভাপতি শ্রী নব কুমার সাহা শম্ভু, শ্রীবরদী মধ্যবাজার বারোমারী দুর্গাপূজা মন্ডপের সভাপতি দীপন সোম, হিন্দু সম্প্রদায়ের নেতা দিলীপ কুমার বিশ্বাস, সেতু সাহা, সুজন রায়, অপু রাজভর, কাবুল দে, অরুণ মোদক সহ পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এবছর শ্রীবরদী উপজেলার সদর সহ বিভিন্ন ইউনিয়নে ১৪ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে বিতরণ করা হয়েছে জিআর প্রকল্পের
৬ শত কেজি চালের ডিও।

প্রতিটি মণ্ডপে চলছে এখন দুর্গাপূজার শেষ প্রস্তুতি। দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ডপ কমিটির স্বেচ্ছাসেবকরা
দায়িত্ব পালন করবেন।