নিজস্ব প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান কে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। তার সুদীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
৪ জানুয়ারি রবিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে খুচরা সার ডিলার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররমের সভাপতিত্বে ও ইউপি সদস্য এস এম সামছুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নিলু। এসময় তিনি তার বক্তব্যে কর্মক্ষেত্রে বিদায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমানের অবদানে ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান লেবু মোল্লা, বিসিআইসি ডিলার আলহাজ্ব বোরহান উদ্দিন, বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সদর উপজেলা বিএনপির সদস্য ও ইউপি সদস্য মো: লাল মিয়া সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান শেরপুর সদর উপজেলায় সুদীর্ঘ কর্মজীবনে সবশেষ বাজিতখিলা ইউনিয়ন থেকে সরকারি চাকরি হতে অবসর নিলেন।
