শেরপুরের ঐতিহ্যবাহী ডাঃ সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে

৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০৭

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে শেরপুর শহরের প্রাণকেন্দ্র খরমপুরে অবস্থিত সদর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ সেকান্দর আলী ডিগ্রি কলেজে

শিক্ষা, শৃঙ্খলা ও ঐতিহ্যের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। এবার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে থাকে। উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে নিয়মিত পাঠদান ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেরপুর শহরের প্রাণকেন্দ্রে সহজ যোগাযোগব্যবস্থা এবং দীর্ঘদিনের সুনাম থাকায় প্রতিবছর জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের কাছে কলেজটি আকর্ষণীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় আগ্রহী শিক্ষার্থীদের যথাসময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে একাদশ শ্রেণী ভর্তি কমিটির আহ্বায়ক আলহাজ্ব ম.শফিউল আলম চাঁন। 

📍 ঠিকানা: খরমপুর, শেরপুর শহর, শেরপুর।