নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩

আব্দুল্লাহ আল আমীন নকলা : শেরপুরের নকলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক নাজমুল হাসানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুল আলম লিটন, বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আজাহার আলী এবং সমাপনী বক্তব্য রাখেন প্রিন্সিপাল রেজাউল আলম। বক্তব্য শেষে শিক্ষকদের অনুরোধে হামদ-নাত পরিবেশন করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল রেজাউল আলম। এতে কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।