শেরপুরে নৈতিক সম্প্রীতি ও অহিংস সামাজিক বেষ্টনীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

২৭ মে ২০২৬, ৫:০৫

শেরপুর প্রতিনিধি:

​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরে এক হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনী’। বুধবার (২৭ মে) দুপুরে শহরের গৌরীপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
​মানবতার সেবায় এগিয়ে আসা এই সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয় ১ কেজি আতব চাল, ১ প্যাকেট সেমাই এবং ৫০০ গ্রাম সয়াবিন তেল।
সংগঠনের সভাপতি আলমগীরের সভাপতিত্বে ঈদ সামগ্রী ​বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন, শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ রক্তসৈনিক শেরপুর জেলার সভাপতি আল আমিন রাজু।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি পিয়োতোষ সরকার, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা জান্নাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।