ধর্ষনের অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

২৪ মে ২০২৬, ১০:২০

স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভও করেছেন এলাকাবাসী।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে এনামুলের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে জানা যায়, শনিবার দুপুরে গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেয়।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেছেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।