হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীর ইন্তেকাল-সত্যবয়ান – Shottoboyan24

হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীর ইন্তেকাল-সত্যবয়ান

১৯ আগস্ট ২০২১, ৩:০৩

নিজস্ব প্রতিবেদক||হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুনায়েদ বাবুনগরীর খাদেম এইচএম জুনায়েদ ও তার নাতি বরকতুল্লাহ বাবুনগরী দুজনেই এ খবর নিশ্চিত করেছেন।

এইচএম জুনায়েদ জানান, চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে জুনায়েদ বাবুনগরীর মরদেহ রাখা হয়েছে হাটহাজারী মাদরাসায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরে দুপুর দেড়টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স হাটহাজারী মাদরাসায় নেয়া হয়।

এর আগে আজ বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

হাটহাজারী মাদরাসার একটি সূত্র জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ আরও অবনতি হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী।