সাবেক সাংসদ রেজা খান আর নেই জামালপুর পৌর মেয়রের শোকবার্তা-সত্যবয়ান
এ,এস,পলাশ,জামালপুর জেলা প্রতিনিধি||সাবেক সংসদ সদস্য জামালপুর পৌরসভার ও জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রেজা খান আর নেই।
আজ (১৮ আগস্ট) বিকাল ৩.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও রাজনীতিবিদ। রাজনীতিতে যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন তেমনি ক্রীড়াঙ্গনেও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
সাবেক সাংসদ রেজা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন।
তাঁর মৃত্যুতে আগামীকাল (১৯ আগষ্ট) জামালপুর পৌরসভায় অর্ধ দিবস কর্মবিরতিসহ ১ দিনের শোক পালন করা হবে। সেই সাথে পৌর সভার সকল মসজিদে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে আগামীকাল বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।জামালপুর পৌরসভার মসজিদেও বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
