ডিএফএ সভাপতি’র নিকট শেরপুর গার্মেন্টস মালিক সমিতির ফুটবল প্রদান-সত্যবয়ান – Shottoboyan24

ডিএফএ সভাপতি’র নিকট শেরপুর গার্মেন্টস মালিক সমিতির ফুটবল প্রদান-সত্যবয়ান

১৮ আগস্ট ২০২১, ৫:৪৫

বুলবুল আহম্মেদ:শেরপুর জেলা গার্মেন্টস মালিক সমিতির পক্ষ থেকে জেলা ডিএফএ সভাপতির নিকট ১০টি বল হস্তান্তর করেছেন। ১৮আগষ্ট বুধবার দুপুরে নিউমার্কেটস্থ জহুরুল ইসলাম এর গার্মেন্টস’র দোকান প্রাঙ্গনে এসব বল প্রদান করেন মালিক সমিতির নেতারা।
জানা যায়, ডিএফএ সভাপতি’র স্ট্যাটাস লাইক না দিয়ে ফুটবল দিন এমন একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। আর তা দেখেই শেরপুর সহ দেশবিদেশে অবস্থানরত বিভিন্ন পেশাজীবি লোকদের সাড়া মিলতে শুরু করেছে। ইতিমধ্যে শতাধিক ফুটবল ডিএফএ সভাপতি’র নিকট হস্তান্তরও করেছেন অনেকে। সেইসাথে ফুটবল দেওয়ার বিষয়টি অব্যাহত রয়েছে।

ফুটবল হস্তান্তর কালে শেরপুর জেলা গার্মেন্টস মালিক সমিতির উপদেষ্টা সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল, সভাপতি আলহাজ্ব মাশকুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ -সাংগঠনিক সম্পাদক মেসবাউল ইসলাম শিবলু, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাধারণ সদস্য শিপন, সুমন, আরিফ, ফিরোজ বিপুল, শহিদুল, আমিনুল, আশরাফুলসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now