শেরপুরে ক্রীড়াবিদ শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া সংস্থার দোয়া মাহফিল-সত্যবয়ান – Shottoboyan24

শেরপুরে ক্রীড়াবিদ শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া সংস্থার দোয়া মাহফিল-সত্যবয়ান

৫ আগস্ট ২০২১, ২:৩৪

বুলবুল আহম্মেদ:সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট  ক্রীড়াবিদ ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের নূতন প্যাভিলিয়ন ভবনে এ দোয়া মাহফিল করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় মেয়র লিটন বলেন, দেশরত্ন শেখ হাসিনার পরিবারের উপর এমন নৃশংস হত্যার মতো ঘটনা পৃথিবীর কোন দেশে ঘটেনি। শেখ হাসিনার পরিবারের প্রতি শ্রদ্ধা ও নেতৃর সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, সহ-সভাপতি রবিউল করিম মনি, কোষাধ্যক্ষ মোঃ জিন্নত আলী, কার্যকরী সদস্য আলহাজ্ব মাহবুব রানা , সৈয়দ বদরুল হক রিজভী, জেলা ধাবা উপ-পরিষদের সভাপতি জাকিউল ইসলাম বাবুল, রেফারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার কোচ সাঈদ হোসাইন শোভন, রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

দোয়া মাহফিলে বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি ও শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার দীর্ঘায়ু কামনা করে মহান রাব্বুল আল আমিনের নিকট প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

দোয়া পরিচালনা করেন, বাইতুন নূর জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ নজরুল ইসলাম।