শেরপুরে ডিবির অভিযান গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২ – Shottoboyan24

শেরপুরে ডিবির অভিযান গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২

৪ আগস্ট ২০২১, ২:৩৭

বুলবুল আহম্মেদ:শেরপুর জেলার সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর নামক এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৪ আগষ্ট বুধবার ভোররাতে চরখারচর সাতকানিয়াপাড়া পাকা রাস্তার উপর মাদক বিক্রির করার সময় তাদের হাতে নাতে গ্রেফতার করেন।

মাদক ব্যবসায়ীদ্বয় হলো, শেরপুর সদর উপজেলার চরখারচর এলাকার মোঃ মকবুল জাগিদার এর ছেলে মোঃ উসমান আলী (৪৩), মৃত আজিজ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া(২৮)।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক এসআই আজিজুল হাসান এসআই শাহ আলম, সহকারী উপ-পরিদর্শক এএসআই মুঞ্জুরুল ইসলাম, সুমন মিয়া, সুকুম উদ্দীন, রফিকুল ইসলাম, কনস্টেবল সোহেল মিয়াসহ চরখারচর অছিম উদ্দীন এর বসত বাড়ির পূর্বপাশের ফাকা রাস্তার উপর থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে ১ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ রেজাউল হক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ধৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক দব্র নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।