শেরপুরে ছাত্রদলের নয়া কমিটি গঠন : সভাপতি উজ্জ্বল সম্পাদক আসিফ

১৩ মে ২০২৬, ১২:৩১

বুলবুল আহম্মেদ : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ২ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটিতে নাঈম হাসান উজ্জলকে সভাপতি এবং খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

​কেন্দ্রীয় সংসদের নির্দেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

​নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও ভেগবান করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন।