খুলনায় সাড়ে পাঁচ হাজার কর্মহীন পেলেন সহায়তা – Shottoboyan24

খুলনায় সাড়ে পাঁচ হাজার কর্মহীন পেলেন সহায়তা

১০ মে ২০২১, ১০:১০

খুলনা প্রতিনিধিঃ খুলনা সাড়ে পাঁচ হাজার নিম্ন আয়ের কর্মহীন মানুষ খাদ্য ও অর্থ সহায়তা পেয়েছেন। সোমবার (১০ মে) খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে শ্রমজীবী মানুষের মাঝে চালসহ নগদ টাকা বিতরণ করা হয়।

নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে চারশত ২৮ জন করোনায় কর্মহীন অসহায়, দুস্থ শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ মাহমারীতে সরকারের পাশাপাশি সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শারীরিক দূরত্ব বজায় ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট মেমরি সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা হালিম বেবি, পারভিন আক্তার, মাহামুদা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইভাবে মেয়র নগরীর ৮, ১১, ১২, ১৩, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে নিম্ন আয়ের শ্রমজীবী চারশত ২৮ জন করে মোট চার হাজার সাতশ আটজনের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এছাড়া তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১২টি ওয়ার্ডের ১২শথ শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। পুষ্টিকর খাদ্যের মধ্যে ছিল মাথাপিছু ৩০টি ডিম, চিনি ৫০০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম ও সুজি ৫০০ গ্রাম।

বিকেলে সিটি মেয়র ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে তিনশত দর্জির মাঝে চাল, সেমাই ও চিনি বিতরণ করেন।