কুমারখালীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন তৃতীয় লিঙ্গের মানুষ – Shottoboyan24

কুমারখালীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন তৃতীয় লিঙ্গের মানুষ

৫ মে ২০২১, ৬:৫২

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ১২ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি সাবান দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now