শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ১ম দিন সম্পন্ন

২১ এপ্রিল ২০২৬, ৪:৫৬

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আজ সকাল ৮ টা থেকে শেরপুর জেলার প্রার্থীদের পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা’র (প্রথম দিনের) কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উক্ত শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি পুলিশ সুপার ( কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং) মোঃ আরিফুল ইসলাম
এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস) তৌহি উদ দৌলা লুপম।

টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, নেত্রকোনা) হাফিজুল ইসলাম।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এছাড়াও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডাঃ শিবলী সামিউল তুষার-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পূর্ণ করায় ধন্যবাদ ও অভিনন্দন জানান। আগামীকাল প্রার্থীদের চারটি ইভেন্ট আছে উল্লেখ করে প্রস্তুতি সহ যথাসময়ে পুলিশ লাইন্স মাঠে আসার আহ্বান জানান।

আগামী ২২ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স শেরপুরে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।