নকলায় রাওযাতিল হিকমাহ্ মাদ্রাসায় প্রাক্তনদের আনন্দঘন পুনর্মিলনী

২৬ মার্চ ২০২৬, ৬:২৩

নকলা সংবাদদাতা : শেরপুরের নকলায় মাদ্রাসা-ই-রাওযাতিল হিকমাহ্’র প্রাক্তন ছাত্র-শিক্ষকবৃন্দের উদ্যোগে এক জমজমাট পুনর্মিলনী ও প্রতিষ্ঠান নিয়ে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইছরাফিল খলিল। এছাড়াও প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য দেন জাকির হোসেন এবং প্রাক্তন শিক্ষক হিসেবে স্মৃতিচারণ করেন বজলুর রহমানসহ অন্যান্যরা।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

আলোচনা সভায় বক্তারা মাদরাসার অতীত ঐতিহ্য তুলে ধরে এর ভবিষ্যৎ উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।