ঝিনাইগাতীতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা: ” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করণ নিরসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। দিবসের শুরুতেই একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমের সন্মুখে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানার উপস্থাপনায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার(ভুমি) আশরাফুল কবির, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ।
উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
