শেরপুর পৌরসভার হতদরিদ্রদের মাঝে শাড়ী প্রদান করলেন হুইপ আতিক
মানিক দত্ত ঃ ৭ মে শুক্রবার সকাল ১১ ঘটিকায় শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শেরপুর পৌরসভায় বসবাসকারী হতদরিদ্রদের মাঝে নিজস্ব তহবিল হতে শাড়ি প্রদান করলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তযোদ্ধা মোঃ আাতিউর রহমান আতিক এমপি। সে সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান,শেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, গরীবের ডাক্তার খ্যাত হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি।
