শেরপুরে রেকর্ড ৬১জনের দেহে করোনা সনাক্ত: মোট আক্রান্ত ১হাজার ৯৮
শেরপুরে চলতি মাসে ৩শতাধিক’র বেশি মানুষের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে শেরপুর সদরেই প্রায় আড়াই শতাধিক রয়েছে। বাকিসব অন্য উপজেলায় সনাক্ত হয়েছেন। আজ রবিবার বিকেলে শেরপুরে সর্বচ্চ রেকর্ড পরিমান ৬১ জন লোকের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা পূর্বের চেয়ে অনেক গুণ বেশি রয়েছে। গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ২৪.৭৮%। মোট আক্রান্ত ১ হাজার ৯৮ জন। সুস্থ্য হয়েছেন ৭শত ৮১ জন। বর্তমান আক্রান্ত রোগীর সংখ্য ৩শত ৭জন। হাসপাতালে ভর্তীর রোগীর সংখ্যা ২২ জন। গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু না থাকলেও মোট মৃত্যু বরণ করেছেন ১৯ জন।
এদিকে দিন যতই যাচ্ছে শেরপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। জুন মাসে ব্যাপক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি নির্দেশনা অর্থাৎ আংশিক লকডাউন চলমান রেখেছে শেরপুরে। সিভিল সার্জন বলছেন জেলা হাসপাতালে যেভাবে করোনা ভর্তী রোগী বাড়ছে তাতে খুব শ্রীঘ্রই নতুন ভবনের পুরোটাই কোভিট রোগীদের জন্য ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান সংকুচিত হয়ে পড়বে। কাজেই সময় থাকতে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মানার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় স্ব- উদ্যোগে করোনা প্রতিরোধ কমিটি গঠন করার জন্য জোড়ালো আহ্বান করা হয়।
