শেরপুরে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১
বুলবুল আহম্মেদ:শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে জেলার শ্রীবরদী উপজেলায় অভিযান পরিচালনা করে মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বন্ধধাতুয়া টুঙ্গারপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ডিবির নতুন ওসি রেজাউল হক এর নির্দেশে উপ-পরিদর্শক এসআই আজিজুল হাসান, জুয়েল রানা, সহকারী উপ-পরিদর্শক এএসআই মাশরুক সিদ্দিকী, জুয়েল হোসেন, কনস্টেবল রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলায় অভিযান পরিচালনা করে ১কেজি ২শত ৫০গ্রাম গাঁজাসহ হেলাল উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করেন।
মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবির নতুন ওসি রেজাউল হক জানান, ধৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, চোরাচালান, জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা তৎপর রয়েছে। শেরপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ার প্রত্যয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে যোগদানের পর এটিই প্রথম অভিযান করেন নতুন ওসি রেজাউল হক।
