শেরপুরে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো || মৃত্যু ৩৮
শেরপুরে দিন যতই যাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে করোনা মহামারি জেলা হিসেবে শেরপুরকে চিন্হিত করা হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন শেরপুর এর তথ্যমতে নতুন করে শেরপুরে ১শ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে জেলা সদরেই ৬২জন। অন্যান্য উপজেলার মধ্যে শ্রীবরদীতে ৮, ঝিনাইগাতী ৬, নালিতাবাড়ী ১৪, নকলা ১০ জন।
এ পর্যন্ত আক্রান্ত রোগীর মধ্যে ১হাজার ১শত ১৩ জন সুস্থ্য হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮জনের।
