শেরপুরের শ্রীবরদীতে লকডাউন বাস্তবায়নে, কঠোর অবস্থানে পুলিশ

৬ জুলাই ২০২১, ১১:১১

শ্রীবরদী শেরপুর প্রতিনিধি:সরকার নির্দেশিত করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে শ্রীবরদী থানা পুলিশ।

লকডাউন বাস্তবায়নের,অংশহিসেবে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শ্রীবরদী পৌরসভা সহ উপজেলার প্রত্যন্ত,হাট-বাজারে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। মানুষের মাঝে,সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে লকডাউন বাস্তবায়নের পাশাপাশি, মাক্স বিতরণ অব্যাহত রেখেছেন, শ্রীবরদী থানার ওসি, বিপ্লব কুমার বিশ্বাস। ব্যক্তি উদ্যোগে গত কয়েকদিনে উপজেলায়, কয়েক হাজার মাক্স বিতরণ করা,হয় পুলিশের পক্ষ থেকে। সোমবার বিকেলে উপজেলার সীমান্ত জনপদের,জলগাঁও, বালিজুরি, অফিস পাড়া, মেগাদল শয়তান বাজার, সোনাঝুরি, হালুয়াহাটি, সহ বিভিন্ন এলাকায়, স্থানীয় বাসিন্দাদের মাঝে মাক্স বিতরণ করেন, ওসি বিপ্লব কুমার বিশ্বাস।।

এ প্রসঙ্গে, ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন,, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা একান্ত প্রয়োজন জরুরী কাজ ছাড়া, ঘরের বাইরে নয়। নিজের ও পরিবারের, স্বাস্থ্য সুরক্ষায়, মাক্স ব্যবহারের বিকল্প নেই।।