মাহবুবুর রহমান নাহিদ:”শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে ধারণ করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়েছে।
আজ ১৬ আগস্ট মঙ্গলবার, বিকাল ০৪:০০ ঘটিকায় শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা ইউনিটের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির এই বেদনা বিধুর দিনকে স্মরণ করে সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা ইউনিটের সভাপতি প্রফেসর এ. কে. এম আলিফ উল্লাহ আহসান। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নালিতাবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রউফ, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দিন, শেরপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুর রাজ্জাক খান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সচিব ও শ্রীবরদী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসানুজ্জামান। এছাড়াও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা ইউনিটের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আয়োজিত সভা সঞ্চালনা করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া।
