নালিতাবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চিত্র নায়ক অমিত হাসান ও কেয়া পায়েল

২২ আগস্ট ২০২৬, ৮:১০

সারোয়ার হোসাইন নালিতাবাড়ী : ‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলার মাঠে মন দাও, মাদককে বিদায় দাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিত্র নায়ক অমিত হাসান এবং  ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী  কেয়া পায়েল।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নালিতাবাড়ী কালাকুমা মিনি স্টেডিয়ামে সামিউল হক স্পোর্টস একাডেমি আয়োজনে এবং  নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে নালিতাবাড়ী ইউনিয়নকে ৪–৫ গোলে হারিয়ে জয় লাভ করেছে নয়াবিল ইউনিয়ন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার শেরপুর।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বক্তব্যে বলেন, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে। সেই সাথে সামিউল হক স্পোর্টস একাডেমি কে ধন্যবাদ জানান এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য।

এসময় আরো উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান  , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সায়েম, নয়াবিল ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রেসক্লাব নালিতাবাড়ী সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি সামেদুল ইসলাম তালুকদার, জি টিভি জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির প্রমূখ।

খেলা শেষে সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মোঃ সামিউল হক ধন্যবাদ জানান উপস্থিত ক্রীড়াপ্রেমি দর্শন ও সার্বিক ভাবে সহযোগিতা করা আইন শৃঙ্খলা বাহিনীদের।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। ফাইনাল খেলা উপভোগ করতে উপজেলার  ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।