নকলায় হামদ-নাত-ক্বেরাত ও বক্তৃতা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
নকলা সংবাদদতা: শেরপুরের নকলায় ক্বেরাত, হামদ-নাত, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ২৭ অক্টোবর উরফা ইউনিয়নের আওতাধীন লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গনে সকাল থেকে দিনব্যাপী উক্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাদরাসাটির সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমীর সভাপতিত্বে এতে সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক মাওঃ খাদিমুল ইসলাম।
এতে অতিথি হিসেবে শেরপুর জেলার ইন্দিলপুর মাদ্রাসার মুহতামিম মুফতি শিহাব উদ্দিন, মাসতুরা আশরাফীয়া ক্বওমী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আঃ জলিল, ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা আলম, ইউনিয়ন তাবলীগ জামাতের আমির শরিফুল ইসলাম, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হুদা রহিমী বক্তব্য রাখেন। সব শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
