ডিপ্লোমা পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত!
জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে শেরপুরে ফ্রি সেমিনার
নিজস্ব প্রতিবেদক: জাপানে উচ্চশিক্ষা, চাকরি ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশি তরুণ-তরুণীরা। সেই স্বপ্নকে বাস্তবতার পথে এগিয়ে নিতে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ বিষয়ক ফ্রি সেমিনার। ২৭ সেপ্টেম্বর সকালে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার- এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চশিক্ষার সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা এবং জাপানে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।
আয়োজকরা জানান, বিশেষ করে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী ও জাপানে যেতে আগ্রহী তরুণদের জন্য সেমিনারটি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি করবে। আয়োজিত এ সেমিনারে জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চশিক্ষার সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা এবং জাপানে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী ও জাপানে যেতে আগ্রহী তরুণদের জন্য সেমিনারটি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি করবে।

রিকিও বিশ্ববিদ্যালয় টোকিও জাপানের সহযোগী অধ্যাপক রঙ্গারিরাই গ্যাভিন মুচেতু, নেটিভ জাপানিজ প্রশিক্ষক রিতসুকি টোমিনাগা, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট অধ্যক্ষ মো. নুরুজ্জামান, ক্লাস ইনচার্জ মো. মাহবুব-উর-রহমান, কানেক্ট জাপান লিমিটেড প্রেসিডেন্ট ও সিইও মো. আরিফুল ইসলাম রানা, কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের পরিচালক সরকার মো. সায়েম, কানেক্ট জাপান লিমিটেডের সিটিও ও ডিরেক্টর আখতার জামান, শেরপুর প্রেসক্লাব’র কার্যকরী সভাপতি আ. রফিক মজিদসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
