আপিলে শুনানিতে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন

১৩ ডিসেম্বর ২০২৩, ৫:২৮

 নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে শুনানিতে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন। এদিন আবেদন নামঞ্জুর হয়েছে ৫০ জনের। আর সিদ্ধান্ত হয়নি ৩ জনের। চার দিনে মোট ২১৪ জান প্রার্থী তাদের শুনাতিতে তাদের প্রার্থিতা ফিরে পায়।

আজ বুধবার আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে প্রথম দিনে ৫৭ জন তাদের প্রার্থিতা ফিরে পান। সেখানে ৩২ জন নামঞ্জুর ও সিদ্ধান্ত হয়নি জনের। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৫১ জন।

সেদিন নামঞ্জুর হয়েছে ৪১ জন। তৃতীয় দিনে এসে তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর শুনানি আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।