অভিমান

৩১ ডিসেম্বর ২০২৩, ৫:৫৯

অভিমান

এই অভিমানী মন
চেয়ে ছিল কিছু ভাল লাগা
এই ছোট্ট জীবনে
থাকবে শুধু ভালবাসা।

চেয়ে ছিল এক স্বপ্ন মানুষ
যাকে ঘিরে আঁকবে সে
এক স্বপ্নীল পৃথিবী
যেথায় থাকবে শুধু ভাল লাগা
কোন দুঃস্বপ্ন নয়।

যে দেখাবে নতুন এক রাজপথ
যেথায় হবে ভালবাসার মিছিল
যার জন্ম হবে মুক্তির জন্য
আর পূর্ণতা মিলাবে শুধুই বিপ্লব
অন্য কিছু নয়।