অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন।

ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ৬ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ে ১ হাজার ৮৪২ জনকে বৈধ ঘোষণা করেছিলেন।
