সাভারে ডিঙি নৌকায় কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সাভারে ডিঙি নৌকায় কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান আসামিকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে র্যাব-৬ এর সদস্যরা।
গ্রেপ্তার আসামির নাম মোসলেম মোল্লা (৪০)। তার বাড়ি সভারের দেওয়ান বাড়ির আমিন বাজার এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধর্ষণের শিকার ওই নারী কলেজে পড়াশোনার পাশাপাশি একটি কসমেটিক দোকানে চাকুরি করে। গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সাভারের বেগুনবাড়িয়া গুদারাঘাট থেকে পাঁচকানিঘাটের কাউন্দিয়া যায় এবং নদী পারাপারের জন্য সেলিমের (৩৮) ডিঙি নৌকায় ওঠে। পরে ওই নৌকায় মোসলেম মোল্লা ওঠে।
