শ্রীবরদীতে কলেজ শিক্ষার্থীকে মোবাইল ফোনে ইভটিজিং করায় ১ বখাটের ৩ মাসের কারাদণ্ড

শ্রীবরদীতে কলেজ শিক্ষার্থীকে মোবাইল ফোনে ইভটিজিং করায় ১ বখাটের ৩ মাসের কারাদণ্ড

রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া এলাকার এক কলেজ শিক্ষার্থীকে ফোনে ইভটিজিং ও মোবাইলে অশ্লীল মেসেজ দিয়ে উত্তপ্ত করায় রবিন মিয়া( ২২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের নুরা আলম মিয়ার ছেলে।

২১ শে এপ্রিল সোমবার বিকেলে ইভটিজিং এর শিকার ঐ কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক এ আদেশ প্রদান করেন।

জানাযায়, কর্ণঝোড়া এলাকার ঐ শিক্ষার্থী ময়মনসিংহ শহরে একটি কলেজে লেখাপড়া করেন।
দীর্ঘদিন থেকেই তাকে রবিন মিয়া মোবাইল ফোনো উত্তপ্ত ও অশ্লীল মেসেজ দিয়ে ইভটিজিং করে আসছিল। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রবিনকে নিষেধ করা হলেও সে কোনভাবেই তা মান ছিল না।

শ্রীবরদী উপজেলা পরিষদের (সিএ) কামারুজ্জামান আবু ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় জানায়, দণ্ডপ্রাপ্ত রবিনকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *