শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাউনের চর এলাকার প্রভাবশালী মকবুল হোসেন মগম চক্রের বিরুদ্ধে সম্পত্তি দখলের পাঁয়তারা, হামলা ও হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সোহেল আলম বাবু নামে এক ভুক্তভোগী পরিবার। আজ বুধবার বিকেলে শ্রীবরদী শহরের স্থানীয় একটি পার্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
অভিযোগে বলা হয় একই এলাকার মকবুল হোসেন মগম, আমিনুল ইসলাম, আনিস মিয়াসহ আরো ৪/৫ জন মিলে জমি দখলের চেষ্টা করছে। একই সাথে আশরাফুল আলম, রবিউল আলম রুবেল ও রিপন মিয়ার ভোগদখলীয় জমি দখলের চেষ্টাও চালাচ্ছেন। এঘটনায় ভুক্তভোগী পরিবারটি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৮ ফ্রেবুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। যার মোকদ্দমা নং ১০৯। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
