নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ অন্যান্যরা।
বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া অপরাধ দমনে প্রশাসন ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতামত তুলে ধরা হয়।
এসময় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
