চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের মহল্লাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল

চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের মহল্লাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি: 

পবিত্র মাহে রমজান উপলক্ষে চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ শুক্রবার শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পশ্চিম ভাটিয়াপাড়ায় চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে রূপক নগর সামাজিক উন্নয়ন পরিষদের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রায় ১২ শতাধিক রোজাদার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ইফতার শুরু’র পূর্ব মুহুর্তে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় রুপক নগর বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক দানবীর মনোয়ার হোসেন রুপক বলেন, আমাদের গ্রামের প্রতিটি ছেলে-মেয়েদের জন্য এস এসসি পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক করা হবে। প্রতি শুক্রবার জুমার দিন সাড়ে ১২ টা থেকে ২ টা পর্যন্ত দোকান পাট বন্ধ করে জুমার নামাজ পড়তে যাওয়া বাধ্যতামূলক। পারিবারিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সামাজিক কাজে সকলকে উৎসাহিত করা, এলাকায় জুয়া, মাদক এবং অসামাজিক কাজ বন্ধ এবং শিশু শ্রম বন্ধে অভিভাবকদের উৎসাহিত করা হবে। এলাকার শিশুদের জন্য কোরআন শিক্ষার সু-ব্যবস্থা করা হয়েছে।

পরে এলাকার পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন এবং যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *