চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : শেরপুরে চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পর প্রায় ৮০ বছর অতিবাহিত হলেও আমরা প্রকৃত স্বাধীনতা বা মুক্তি পাইনি। কারণ, আমরা ব্রিটিশদের রেখে যাওয়া আইন ও বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারিনি। আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আইন- আদালত সব চলে ব্রিটিশদের রেখে যাওয়া সিস্টেমে। সুদভিত্তিক অর্থনীতির জালে পরে জাতি আজ ২১ লক্ষ কোটি টাকা ঋণের জালে আবদ্ধ। গণতন্ত্রের নামে ভোট আর নির্বাচনের মূলা দেখিয়ে জাতিকে বারবার প্রতারিত করা হচ্ছে। প্রশাসন, বিচার বিভাগ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -কোথাও মানুষ শান্তি-সস্তি, নিরাপত্তা পাচ্ছে না। মানুষের তৈরি এই সিস্টেম বা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ ও অকার্যকর প্রমাণিত হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, ময়মনসিংহ বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার,শেরপুর জেলা সাধারণ সম্পাদক সুমন মিয়া, শেরপুর জেলা নারী সম্পাদক নুশরাত জাহান শারমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *