শ্রীবরদী থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি-সত্যবয়ান – Shottoboyan24

শ্রীবরদী থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি-সত্যবয়ান

৫ আগস্ট ২০২১, ৩:১৫

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) শ্রীবরদী থানা পরিদর্শন করলেন। বুধবার ৪ আগস্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শ্রীবরদী থানা পরিদর্শন করেন তিনি। ওইসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।

পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেনকে ফুলেল শুভেচছা জানান শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ, টিআই-১ জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার সহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন। তিনি মহামারী করোনাভাইরাস রোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

পরে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন এবং সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণসহ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন।