শেরপুরের নন্দীর বাজারে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত – Shottoboyan24

শেরপুরের নন্দীর বাজারে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮ এপ্রিল ২০২৬, ১:২৫

শেরপুর প্রতিনিধি:

“মাদক ছেড়ে খেলতে চল, খেলবো মোরা ফুটবল”—এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নন্দীর বাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারের চর কলেজের শরীরচর্চা শিক্ষক জুলহাস উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুস সুবহান।

এছাড়া প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীর বাজার ফুটবল ক্লাবের উপদেষ্টা এস এম ফেরদৌস ওয়াহিদ (ফরিদ)। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুল মোতালেব। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মুক্তি মিয়া, উপদেষ্টা, মন্দিরবাজার ফুটবল ক্লাব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব ও সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ হারুন অর রশিদ।

পুরো আয়োজনের সভাপতিত্ব করেন নন্দীর বাজার ফুটবল ক্লাবের সভাপতি গোলাম রব্বানী শাওন এবং সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।

টুর্নামেন্টের প্রথম রাউন্ড ম্যাচে অংশ নেয় মুন্সির চর ফুটবল ক্লাব (শেরপুর) ও মাদারগঞ্জ ফুটবল ক্লাব (জামালপুর)। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাদারগঞ্জ ফুটবল ক্লাব ট্রাইবেকারে ৪–২ গোলে মুন্সির চর ফুটবল ক্লাবকে পরাজিত করে।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী মুকসুদপুর মাঠে এমন জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। মাঠজুড়ে প্রচুর দর্শকের উপস্থিতি খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

খেলা শেষে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।

এই আয়োজন শুধু একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।